Blog Details

আইড্যাব ও হ্যারিংটন-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা, ২৯ মার্চ ২০২৬  দেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পে একটি উল্লেখযোগ্য অগ্রগতির অংশ হিসেবে ইন্টেরিয়র ডিজাইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং প্রিমিয়াম স্যানিটারিওয়্যার বাথরুম সলিউশন ব্র্যান্ড হ্যারিংটন-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানী ঢাকায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই চুক্তি সম্পাদিত হয়।

সমঝোতা স্মারকে আইড্যাবের পক্ষে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি সৈয়দ কামরুল আহসান এবং হ্যারিংটন-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার বাসমা কাজী।

এই অংশীদারিত্বের আওতায় দেশের ইন্টেরিয়র ডিজাইনার তাদের ক্লায়েন্টদের জন্য আধুনিক স্যানিটারিওয়্যার, বাথরুম ফিটিংস এবং কাস্টম বাথ সলিউশনসহ উন্নত মানের ডেকোর সেবা নিশ্চিত করা হবে। চুক্তির ফলে ডিজাইনারদের কাজের পরিধি আরও বিস্তৃত হবে এবং ক্লায়েন্টরা তাদের রুচি চাহিদা অনুযায়ী সর্বোচ্চ মানের সমাধান পাওয়ার সুযোগ পাবেন।

এই পার্টনারশিপ দেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

ইন্টেরিয়র ডিজাইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ দেশের পেশাদার ইন্টেরিয়র ডিজাইনারদের প্রতিনিধিত্বকারী শীর্ষ সংগঠন, যা ডিজাইন পেশার মানোন্নয়ন প্রসারে।


Published: 29 Apr 2026